Loading...

ভারতের সকল গন্তব্যের ট্রেন টিকেট

ভারতের রেলওয়ে (Indian Railways) বিশ্বের অন্যতম বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। যারা ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন বা ভারতে অবস্থান করছেন, তাদের জন্য ট্রেনের টিকেট বুকিং খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনলাইনে ও অফলাইনে টিকেট কেনার বিস্তারিত গাইডলাইন দেওয়া হলো।
🚆 IRCTC ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকেট বুকিং করার পদ্ধতি:
----------------------------------------------
IRCTC (Indian Railway Catering and Tourism Corporation) ভারতের অফিসিয়াল রেল টিকেট বুকিং প্ল্যাটফর্ম।
✅ IRCTC-তে অ্যাকাউন্ট খোলার নিয়ম
1. IRCTC ওয়েবসাইট বা IRCTC Rail Connect অ্যাপ ডাউনলোড করুন।
2. "Register" অপশনে ক্লিক করুন।
3. প্রয়োজনীয় তথ্য (নাম, ইমেইল, মোবাইল নাম্বার, ঠিকানা) দিন।
4. ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করুন।
5. মোবাইল ও ইমেইল ভেরিফিকেশন করুন।
✅ টিকেট বুকিং করার ধাপ
1. IRCTC-তে লগইন করুন।
2. "Book Ticket" অপশনে গিয়ে স্টেশন, তারিখ ও ক্লাস নির্বাচন করুন।
3. আপনার পছন্দের ট্রেন নির্বাচন করুন।
4. যাত্রীর তথ্য (নাম, বয়স, লিঙ্গ, পছন্দের আসন) দিন।
5. পেমেন্ট করুন (ডেবিট/ক্রেডিট কার্ড, UPI, নেট ব্যাংকিং, Paytm ইত্যাদি)।
6. কনফার্মেশন SMS ও ইমেইল পাবেন।
7. কনফার্মেশন পেজ থেকে টিকেট ডাউনলোড করুন।
8. টিকেটের একটি প্রিন্ট কপি রাখুন অথবা মোবাইলে সংরক্ষণ করুন।
🌟টিপস:
1. PNR চেকিং: টিকেট কনফার্ম হয়েছে কি না, তা PNR Status চেক করে নিশ্চিত করুন।
2. অগ্রিম বুকিং: টিকেট পাওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বুক করুন।
3. ফরের কোটা/ততকাল টিকেট বুকিং: জরুরি ভ্রমণের জন্য ফরের কোটা/ততকাল টিকেট সার্ভিস ব্যবহার করুন।
4. IRCTC অ্যাপ: মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজে টিকেট বুক করুন।
5. ID প্রয়োজন: বাংলাদেশিরা অবশ্যই ভ্রমণের সময় পাসপোর্ট সাথে রাখুন।
👉 উপরের কোন তথ্যে কোন প্রকার ভুল থাকলে অথবা কোন তথ্য বুঝতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
 
☑️ আমাদের মাধ্যমে ইন্ডিয়ান ট্রেনের কনফার্ম টিকেট পেতে যোগাযোগ করুন:
 
Quick Contact
Location

বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস, বাংলালিংক টাওয়ার সংলগ্ন, বাঘা বাজার ও মুসা মার্কেটের পুর্বে, বাঘা বাজার, বাঘা, রাজশাহী

Quick Contact
Phone:
01723634806
 

বুক করতে চাচ্ছেন?

বুক নাউ বাটনে ক্লিক করুন

Book Now