Loading...
৬% ডিসকাউন্ট Novoair এর বিমান টিকেটে !!!

৬% ডিসকাউন্ট Novoair এর বিমান টিকেটে !!!

<p>দেশের অভ্যন্তরীণ ফ্লাইট নভোএয়ার টিকিটে ৬% অফার।</p>

দেশের অভ্যন্তরীণ ফ্লাইট নভোএয়ার টিকিটে ৬% অফার দিচ্ছে বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস!!!

নভোএয়ার বাংলাদেশের একটি বেসরকারি বিমান সংস্থা যেটি প্রধানত আভ্যন্তরীন গন্তব্যে যাত্রীসেবা প্রদান করে থাকে। এই এয়ারলাইনটি প্রতিদিন ৯টি গন্তব্যে মোট ২৫টি ফ্লাইট পরিচালনা করে থাকে।

 

এভিয়েশন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালের অক্টোবর মাসে "নভোএয়ার" যাত্রা শুরু করে। মুলত: "তুসুকা গ্রুপ" (Parent Company) এর ব্যবসায়িক কার্যক্রম বহুমূখীকরনের পদক্ষেপ হিসাবে পরিচালক আরশাদ জামাল, ফায়জুর রহমান বাদল, ফায়েজ খান এবং মফিজুর রহমানের উদ্যোগে নভোএয়ারের যাত্রা শুরু হয়। ব্যবসা সম্প্রসারনের লক্ষে নভোএয়ার ২০১১ সালের শেষ দিকে শিডিউল এয়ারলাইনস প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করে। ফলশ্রুতিতে ৯ জানুয়ারী ২০১৩ সালে এমব্রায়ার ১৪৫ জেট এয়ারক্রাফট দিয়ে প্রথম বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে। পরবর্তিতে এমব্রায়ার বিমান বহরের পরিবর্তে এটিআর ৭২-৫০০ বিমানবহরে যুক্ত হয়। বর্তমানে নভোএয়ার সব অভ্যন্তরীণ গন্তব্য ও কলকাতায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে।

একটি এম্ব্রের ইরজ ১৪৫ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে

২০১৩ সালের জুলাই মাসে নভোএয়ার "স্মাইলস" নামে ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম শুরু করে। যা স্মাইলস অভ্যন্তরীন যাত্রার ইতিহাসে প্রথম ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার প্রোগ্রাম। স্মাইলসের বিভিন্ন ধাপের সুবিধাগুলো হলো: অপেক্ষমাণ তালিকায় অগ্রাধিকার, সেলস কাউন্টার ও চেক-ইন বা বোর্ডিং এ অগ্রাধিকার এবং অতিরিক্ত ব্যাগেজ সুবিধা। নভোএয়ার ২০১৪ সালে দ্যা বাংলাদেশ মনিটর কর্তৃক শ্রেষ্ঠ অভ্যন্তরীন বিমান সংস্থা হওয়ার সম্মান অর্জন করে। নভোএয়ার আন্তর্জাতিক ফ্লাইট শুরু করে ২০১৫ সালের ১লা ডিসেম্বর। বর্তমানে বিমান সংস্থাটি অভ্যন্তরীন বাজারে শক্ত অবস্থানে আছে এবং আন্তর্জাতিক গন্তব্যে বিস্তার লাভের পরিকল্পনা করছে।

সেবা

৯ জানুয়ারী ২০২০-এই এয়ারলাইন্স টির সপ্তম বার্ষিকী হিসাবে, অভ্যন্তরীণ গন্তব্যে ৬১,৫৯৯ টি ফ্লাইট পরিচালনা করেছে এবং এর একমাত্র আন্তর্জাতিক গন্তব্য কলকাতা, ৩.৩৩ মিলিয়নেরও বেশি যাত্রী বহন করেছে।[]

গন্তব্যসমূহ

ডিসেম্বর ২০২২ অনুযায়ী, নভোএয়ার নিম্নোক্ত গন্তব্যে নিয়মিত ফ্লাইট চালনা করছে:

দেশ শহর বিমানবন্দর নোট
বাংলাদেশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হাব
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
কক্সবাজার কক্সবাজার বিমানবন্দর
রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর
যশোর যশোর বিমানবন্দর
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
সৈয়দপুর সৈয়দপুর বিমানবন্দর
বরিশাল বরিশাল বিমানবন্দর স্থগিত
ভারত কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর []

উড়োজাহাজ বহর

ডিসেম্বর ২০২২ অনুযায়ী, নভোএয়ারের বিমান বহর নিম্নরুপ:

বিমান সেবায় নিয়োজিত অর্ডার যাত্রী
(ইকোনমি)
টীকা
এটিআর ৭২-৫০০ ৬৮
মোট

অফার লুফে নিতে এখনি যোগাযোগ করুনঃ

Quick Contact
Location

বাঘা ট্যুরস এন্ড ট্রাভেলস, বাংলালিংক টাওয়ার সংলগ্ন, বাঘা বাজার ও মুসা মার্কেটের পুর্বে, বাঘা বাজার, বাঘা, রাজশাহী

Quick Contact
Phone:
01723634806