Loading...
ইন্ডীয়ান ভিসার জন্য কি কি লাগে ও পুরো প্রসেস

ইন্ডীয়ান ভিসার জন্য কি কি লাগে ও পুরো প্রসেস

সবাই ইতোমধ্যে জানেন খুব দ্রুতই ইন্ডিয়ান টুরিস্ট ভিসা সহ অন্যান্য সকল ভিসা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই এই পোস্টটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পোস্টটি শেয়ার করুন এবং সেভ দিয়ে রাখুন—কাজে লাগবে অবশ্যই।
প্রথমে বলি চেকলিস্ট, এরপর প্রত্যেকটি প্রসেস আমরা আলোচনা করব।
━━━━━━━━━━━━━━━━━━
📌 টুরিস্ট ভিসা চেকলিস্ট
(মনে রাখবেন, যেভাবে সিরিয়াল দেওয়া আছে ঠিক সেভাবে ভিসা সাজাবেন)
1। ফরম (সঠিকভাবে পূরণ করা আপনার ভিসা আবেদন কপি)
2। ছবি 2×2 ইন্ডিয়ান সাইজ, ল্যাব প্রিন্ট (ছবিটি আঠা দিয়ে আপনার ফরমের সাথে সেট করে দিবেন)
3। ভোটার আইডি/জন্ম নিবন্ধন (যেটা দিয়ে পাসপোর্ট করা হয়েছে)
4। বিদ্যুৎ বিল (বা গ্যাস/পানি বিল) — লাস্ট ৩ মাসের মধ্যে হতে হবে
5। ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ডোর্সমেন্ট (যে কোনো একটি দিতে হবে, দুইটিই দিলেও সমস্যা নেই) তবে যাদের ব্যাংক স্টেটমেন্ট দুর্বল, সেক্ষেত্রে SBI ট্রাভেল কার্ড কিনতে পারেন
নোট: ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের হতে হবে। সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে ১৫,০০০/- টাকা।
ডলার এন্ডোর্স যে কোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে করতে পারবেন, সর্বনিম্ন ১৫০ ডলার (কোনো খরচ হবে না)।
SBI ট্রাভেল কার্ড জামুনার ভিতর থেকেই State Bank of India থেকে নিতে পারেন।
6। পেশার কাগজ (যে পেশা ফরম ফিলাপ করার সময় উল্লেখ করা হয়েছে)
7। অন্যান্য কাগজ সংযুক্ত করতে চাইলে এখানে দিবেন
8। পাসপোর্টের ফটোকপি (শুধুমাত্র ছবি যুক্ত ও নাম-ঠিকানা সম্বলিত পৃষ্ঠা)
9। শেষ ইন্ডিয়ান ভিসার ফটোকপি
━━━━━━━━━━━━━━━━━━
📌 মেডিকেল ভিসা চেকলিস্ট
1। ফরম (সঠিকভাবে পূরণ করা আপনার ভিসা আবেদন কপি)
2। ছবি 2×2 ইন্ডিয়ান সাইজ, ল্যাব প্রিন্ট (আঠা দিয়ে ফরমে সেট করবেন)
3। ভোটার আইডি/জন্ম নিবন্ধন
4। বিদ্যুৎ বিল (বা গ্যাস/পানি বিল) — লাস্ট ৩ মাসের মধ্যে
5। ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ডোর্সমেন্ট (উপরের নিয়ম প্রযোজ্য)
6। পেশার কাগজ
7। ডাক্তারের কাগজ (প্রথমে ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট, তারপর ইনভাইটেশন, এরপর বাংলাদেশি ডাক্তারের সকল ডকুমেন্ট। মনে রাখবেন, যত ডকুমেন্ট দিবেন তত আপনার ফাইল স্ট্রং হবে। যারা শেষবার ইন্ডিয়াতেই চিকিৎসা করিয়েছেন, তাদের বাংলাদেশি ডকুমেন্ট দেওয়া লাগবে না—উক্ত জায়গার শেষ চিকিৎসার ইন্ডিয়ান ডকুমেন্ট দিবেন)
8। অন্যান্য কাগজ
9। পাসপোর্টের ফটোকপি
10। শেষ ইন্ডিয়ান ভিসার ফটোকপি
━━━━━━━━━━━━━━━━━━
📌 ডাবল এন্ট্রি ভিসা চেকলিস্ট
(যারা অন্যান্য দেশের এম্বাসি পাস করতে যাবেন, এই লিস্টটি স্পেশাল)
1। ফরম
2। ছবি 2×2
3। ভোটার আইডি/জন্ম নিবন্ধন
4। বিদ্যুৎ বিল
5। ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ডোর্স (উপরের নিয়ম প্রযোজ্য)
6। পেশার কাগজ (ফরমে উল্লেখিত পেশা এবং ডাবল এন্ট্রি ভিসার সাথে মিল থাকতে হবে। যেমন—ওয়ার্ক পারমিট থাকলে বাংলাদেশেও একই পেশা থাকা ভালো)
7। সকল ভিসা রিলেটেড ডকুমেন্ট (মোস্ট ইম্পর্ট্যান্ট)
ক) ইন্ডিয়াতে এম্বাসি/VFS কনফার্মড অ্যাপয়েন্টমেন্ট লেটার (অন্য ভাষায় হলে ট্রান্সলেট করবেন)
খ) ওয়ার্ক পারমিট/স্টুডেন্ট হলে অফার লেটার (অন্য ভাষায় হলে ট্রান্সলেট করবেন)
স্টুডেন্টরা তাদের সকল ডকুমেন্ট সাবমিট করবেন। ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে—
গ) জব কন্ট্রাক্ট
ঘ) জব ডিসক্রিপশন (যদি থাকে)
ঙ) কোম্পানি প্রোভাইডেড অ্যাকোমোডেশন কনফার্মেশন
চ) ইউরোপীয় ইন্স্যুরেন্স
ছ) অতিরিক্ত ডকুমেন্ট (যদি থাকে)
8। অন্যান্য কাগজ (যেমন—ইন্ডিয়ান ওয়ানওয়ে/রাউন্ড টিকেট বুকিং, হোটেল বুকিং)
9। পাসপোর্টের ফটোকপি
10। শেষ ইন্ডিয়ান ভিসার ফটোকপি
━━━━━━━━━━━━━━━━━━
📌 অন্যান্য ভিসা চেকলিস্ট
1। ফরম
2। ছবি 2×2
3। ভোটার আইডি/জন্ম নিবন্ধন
4। বিদ্যুৎ বিল
5। ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ডোর্স
6। পেশার কাগজ
7। যে ভিসার আবেদন করবেন, সেই ভিসার প্রয়োজনীয় ডকুমেন্ট
8। অন্যান্য কাগজ
9। পাসপোর্টের ফটোকপি
10। শেষ ইন্ডিয়ান ভিসার ফটোকপি
━━━━━━━━━━━━━━━━━━
খুব ভালো করে পড়ে তারপর উক্ত সিরিয়ালে ফাইল সাজাবেন। পুরো ফাইল পিন মারবেন না। জেমস ক্লিপ অথবা বাইন্ডিং ক্লিপ দিয়ে আটকাবেন।
এরপর আসে স্লটের বিষয়। স্লট নেওয়ার পর উক্ত ডেটে উপস্থিত হবেন।
বর্তমানে মেডিকেল ফাইল জমা দেওয়ার দুটি নিয়ম রয়েছে—
১) ডিরেক্ট IVAC (Indian Visa Application Centre) এ জমা দেওয়াঃ
এই প্রক্রিয়ায় সরাসরি একটি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করে ফাইল IVAC-এ জমা দেবেন।
IVAC Address: Jamuna Future Park, Basement Floor, Kuril Pragati Sarani, Baridhara, 1229
২) ইন্ডিয়ান হাইকমিশনে জমা দেওয়াঃ
ফাইল প্রস্তুত করার পর একটি হুবহু ফটোকপি করে হাইকমিশনে জমা দিতে হয়।
ফাইল জমা দেওয়ার পর সব ঠিক থাকলে হাইকমিশন থেকে ফোন আসবে।
তবে ফোন আসতে ৭ দিন থেকে ৩ মাস পর্যন্ত সময় লাগতে পারে (অনেক সময় ফোন নাও করতে পারে)।
এই প্রক্রিয়ায় কোনো খরচ নেই।
শুধুমাত্র ভিসার ১৫০০/- টাকা IVAC-এ জমা দিতে হবে।
হাইকমিশনে ফাইল জমা দেওয়ার নিয়ম—
✔ মূল ফাইলের হুবহু ফটোকপি করবেন
✔ মূল কপি নিজের কাছে রাখবেন
✔ একটি A4 সাইজের খাম নেবেন
✔ খামের ভিতরে ফাইল রাখবেন
✔ খামের উপর নির্দিষ্ট লেখা প্রিন্ট করে আঠা দিয়ে লাগাবেন
High Commission of India
Address: Plot No. 1, 3 Park Rd, Dhaka 1212
(নতুনবাজার থেকে গুলশান-২ যাওয়ার পথে ব্রিজের আগে হাতের বাম পাশে ফাইল জমা নেওয়া হয়)
যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করুন। শেয়ার এবং সেভ করতে ভুলবেন না।