Loading...
বাংলাদেশ রেলওয়ে ট্রেন টিকেট কাটার নিয়ম

বাংলাদেশ রেলওয়ে ট্রেন টিকেট কাটার নিয়ম

লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকেট কাটার ঝামেলা এড়াতে বাংলাদেশ সরকার রেলওয়ে টিকেট অনলাইনে কাটার ব্যবস্থা করেছেন। ফলে, আপনাকে আর সময় নষ্ট করতে হবে না, ঘণ্টার পর ঘণ্টা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। ফলে, আপনার ইচ্ছা অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা সাজানো তুলনামূলক ভাবে আগের চেয়ে সহজ হয়েছে। কিন্তু, কিভাবে ট্রেনের টিকেট অনলাইনে কাটবেন? যদি আপনি প্রক্রিয়াটি না জানেন, তাহলে এটি আপনার কাছে জটিল মনে হতে পারে। তাহলে, চলুন কিভাবে আপনি সহজে এবং নিরাপদে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন? সে বিষয়ে বিস্তারিত জেনে নেয়।

 

রেলওয়ে টিকেট কাটার জন্য অনলাইন রেজিস্ট্রেশন

অনলাইনে রেলওয়ে টিকেট কাটার জন্য অনলাইনে দুই ধরণের ব্যবস্থা রয়েছে-

 

১। ওয়েব বেইজডঃ এটি মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যেকোনো ওয়েব ব্রাইউজার থেকে https://eticket.railway.gov.bd/ লিখে সার্চ করে ট্রেন টিকেট কাটতে পারবেন।

 

২। অ্যাপ বেইজডঃ আপনি আপনার ব্যাক্তিগত মোবাইল এর প্লে-স্টোর থেকে “রেল সেবা” অ্যাপ ডাউনলোড করে অথবা https://railapp.railway.gov.bd/ রেলওয়ে টিকেট কাটতে পারবেন।

 

তবে, উভয় মাধ্যম থেকে ট্রেনের টিকেট কাটার জন্য আপনাকে শুরুতেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার জন্য নিম্নলিখিত তথ্য সমূহ অবশ্যই সাবমিট করতে হবে- 

  • আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর
  • একটি বৈধ ইমেল ঠিকানা
  • আপনার মোবাইল ফোন নম্বর
  • অন্যান্য ব্যক্তিগত বিবরণ (যেমন আপনার নাম এবং জন্ম তারিখ)

এখন অনলাইনে উভয় প্ল্যাটফর্ম থেকে ট্রেনের টিকেট কাটার আগে কিভাবে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন সে বিষয়ে জেনে নেয়। 

 

ট্রেনের টিকিট কাটার জন্য ওয়েব-ভিত্তিক রেজিষ্ট্রেশন

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য শুরু করতে, এই স্টেপ গুলো অনুসরণ করবেন-

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://eticket.railway.gov.bd/ ভিজিট করবেন।
  • তারপর হোমপেজ থেকে "রেজিস্টার" বাটনটি খুঁজে বের করবেন, যা লগইন বাটনের পাশেই থাকে।
  • এখন আপনার ব্যক্তিগত তথ্য সহ নিবন্ধন ফর্মটি পূরণ করবেন, যার মধ্যে রয়েছে:
  • যাবতীয় তথ্য পূরণ করে আপনি "ভেরিফাই" বাটনে ক্লিক করবেন।

 

বিঃদ্রঃ যদি আপনার বয়স ১৮ বছরের কম হয় অথবা আপনি বিদেশী পাসপোর্ট থাকে, তাহলে "সাবমিট ডাটা" বাটনে ক্লিক করে আপনার জন্ম সনদ বা পাসপোর্ট দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন। তবে, এই আবেদনের ক্ষেত্রে বাংলাদেশী পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না।

 

যদি আপনার সমস্ত তথ্য এনআইডি সার্ভারের সাথে মিলে যায়, তাহলে আপনি পরবর্তী পেইজে যাবেন। এখানে, আপনাকে আপনার ইমেল, পোস্টকোড এবং সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে এবং তারপর একটি নিরাপদ পাসওয়ার্ড সেট করতে হবে।

 

“কমপ্লিট রেজিষ্ট্রেশন” এ ক্লিক করার পরে, সিস্টেমটি আপনার মোবাইলে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠাবে। কেবল সেই কোডটি যাচাইকরণ বাক্সে ফিল আপ করবেন, এবং আপনার রেজিষ্ট্রেশন সম্পূর্ণ হবে।

 

সবশেষে আপনার প্রোফাইল সহ হোমপেজ দেখতে পাবেন এবং ডসিক্লেইমারে দেওয়া যাবতীয় বিষয়ে আপনি একমত তা “আই এগ্রি” বাটনে প্রেস করবেন। তারপরই আপনার ইচ্ছানুযায়ী ভ্রমনের ঠিকানা সেট করে রেলওয়ে টিকেট কাটতে পারবেন।

ট্রেনের টিকিট কেনার জন্য অ্যাপ-ভিত্তিক রেজিষ্ট্রেশন

  • বাংলাদেশ রেলওয়ে মোবাইলে টিকিট কাটার জন্য, "রেল সেবা" অ্যাপ সরবারহ করে। তাই, শুরুতেই গুগল প্লে স্টোর থেকে "রেল সেবা" অ্যাপটি ইনস্টল করে নিবেন।
  • তারপর আপনার মোবাইল থেকে "রেল সেবা" অ্যাপটি ওপেন করবেন।
  • হোমপেজের নিচের দিকে “লগইন” এবং “রেজিষ্টার” বাটন দেখতে পাবেন। সেখান থেকে “রেজিষ্টার” বাটন প্রেস করবেন।
  • যদি ওয়েবসাইটে আগে রেজিষ্ট্রেশন করে থাকেন, তাহলে রেলওয়ে টিকেট কাটার অ্যাপে নতুন করে রেজিষ্ট্রেশন করার প্রয়োজন নেই। শুধু “লগইন” বাটন প্রেস করে “মোবাইল নাম্বার”“পাসওয়ার্ড” দিয়ে লগইন করতে পারবেন।
  • আর, যদি পূর্বে ট্রেন টিকেট কাটার জন্য ওয়েবভিত্তক রেজিষ্ট্রেশন সম্পন্ন না করেন তাহলে ওয়েবভিত্তিক রেজিষ্ট্রেশনের ন্যায় স্টেপগুলো অনুসরণ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন।
  • অ্যাপে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পরে, আপনি ট্রেন সার্চ করতে, টিকিট বুক করার পাশাপাশি যাবতীয়  ভ্রমণপথ পরিচালনা করার জন্য অ্যাপে লগ ইন করতে পারেন।

 

রেলওয়ে টিকেট কাটার পদ্ধতি

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ ওপেন করবেন। যদি অটো লগইন না হয় তাহলে ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পর নতুন পেইজ দেখতে পাবেন। সেখানে থাকবে -

  • ফ্রমঃ আপনার শুরুর স্টেশন
  • টুঃ আপনার গন্তব্য
  • ভ্রমণের তারিখঃ যে দিন আপনি ভ্রমণ করতে চান
  • ক্লাস নির্বাচনঃ আপনার পছন্দের আসনের ধরণ

 

পরবর্তী স্ক্রিনে আপনাকে সেই দিনের ট্রেনের তালিকা, তাদের ছেড়ে যাওয়ার সময় এবং আসনের বিন্যাস দেখতে পাবেন।

  • ট্রেনের নাম
  • সিট অ্যাভেলেবিলিটি (আসন আছে কি নেই),
  • ট্রেন ছাড়ার সময় দেখতে পাবেন।
  • ট্রেন অনুযায়ী ‘ভিউ সিটস’ বাটনে ক্লিক করুন।

    • আসন খালি থাকলে পছন্দের আসন সিলেক্ট করে ‘কন্টিনিউ’ বাটনে ক্লিক করবেন।

     

    ট্রেনের টিকেট এর দাম যেভাবে পরিশোধ করবেন-

    • পরবর্তী ধাপে বিকাশ, নগদ, অথবা ব্যাংকের মাধ্যমে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন।
    • আর যদি ভিসা, মাস্টার কার্ড, বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে একটি ই-টিকিট অটো ডাউনলোড হবে।
    • এছাড়া, আপনার ই-মেইলে টিকিটের কপি পেয়ে যাবেন।

     

    রেলওয়ে টিকেট ডাউনলোড

    একবার আপনার টিকিট কাটা নিশ্চিত হয়ে গেলে, আপনাকে সাধারণত ই-টিকিট ডাউনলোড করতে হবে অথবা ইমেলের মাধ্যমে পিডিএফ ডাউনলোড করার অপশন পাবেন। ফলে, ভ্রমণের সময় আপনি সহজে ট্রেন টিকেট অ্যাক্সেস করার পাশাপাশি টিকেট প্রিন্ট করতে পারবেন। এছাড়া, মোবাইল অ্যাপে আপনি টিকেট সেভ রাখতে পারবেন।