Loading...
ইমার্জেন্সি ইন্ডিয়ান মেডিকেল ভিসা–কীভাবে, কোথায়???

ইমার্জেন্সি ইন্ডিয়ান মেডিকেল ভিসা–কীভাবে, কোথায়???

ইমার্জেন্সি ইন্ডিয়ান মেডিকেল ভিসা–কীভাবে, কোথায়

কত টাকায়? ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করুন👇

(ইন্ডিয়ান হাইকমিশনে ফাইল জমা দেওয়ার সম্পূর্ণ গাইড)

 

🏥 ১. হাসপাতাল অ্যাপয়েনমেন্ট ও ইনভাইটেশন লেটার

যে হাসপাতালে চিকিৎসা নিতে চান, প্রথমেই সেখান থেকে

Medical /AYUSH Invitation Letter সংগ্রহ করুন।

 

📌 ইনভাইটেশন লেটারে অবশ্যই থাকতে হবে—

✔ রোগীর নাম

✔ চিকিৎসার ধরন

✔ হাসপাতালের সিল ও স্বাক্ষর

 

💻 ২. অনলাইন আবেদন (Medical Visa Form)

 

ভারতীয় ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে

Medical Visa Form পূরণ করুন।

✔ ছবি ও স্বাক্ষর আপলোড করুন

✔ ফর্ম প্রিন্ট করুন

 

📂 ডকুমেন্ট প্রস্তুত করুন—

🔹 ১ সেট ফটোকপি (জমা দেওয়ার জন্য)

🔹 মূল কপি নিজের কাছে রাখবেন

 

📮 খামের উপর লিখবেন:

 

Emergency Medical Visa

রোগীর নাম ও পাসপোর্ট নম্বর

রোগীর সমস্যা

এটেনডেন্টের নাম ও পাসপোর্ট নম্বর

একটি মোবাইল নম্বর ও ইমেইল (যে কারও হতে পারে)

 

🏢 ৩. কোথায় ফাইল জমা দেবেন

📍 Indian High Commission, Dhaka

Plot No. 1, 3 Park Rd, Baridhara, Dhaka–1212

🕘 সময়: সকাল ৯টা – বিকেল ৪টা

 

(সরকারি ছুটি বাদে) ℹ️ গুরুত্বপূর্ণ তথ্য:

✔ কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না

✔ শুধু Medical ও Double Entry Visa নেওয়া হয়

✔ রোগী নিজে না গেলেও ফাইল জমা দেওয়া যায়

 

☎️ ৪.ফাইল জমা দেওয়ার পর হাইকমিশন যাচাই করে ফোন করবে।

 

⏳ সময় লাগতে পারে:

➡️ সাধারণত ১০–২০ দিন

➡️ কখনো জরুরি হলে ৫–৭ দিনেও কল আসে

📞 কল এলে যা করবেন—

✔ পাসপোর্ট + মূল কাগজ জমা

✔ ভিসা ফি প্রদান

 

💰 ৫. ভিসা ফি ও কাউন্টার তথ্য

💵 ভিসা ফি: ১৫০০ টাকা (প্রতি ফর্ম)

কাউন্টার নম্বর:

🔹 ৪০ – কল যাচাই

🔹 ৩৯ – টাকা জমা

🔹 ৩৮ – ফর্ম রিসিভ ও অপেক্ষা

 

🖐️ ৬. ফিঙ্গারপ্রিন্ট

✔ একবার দিলে ৫ বছর পর্যন্ত বৈধ

❌ ১২ বছরের নিচে ও ৭০ বছরের উপরে প্রয়োজন নেই

 

🧾 ৭. জরুরি চিকিৎসার ক্ষেত্রে

 

একটি আলাদা Emergency Application যুক্ত করুন—

যেখানে রোগীর বর্তমান অবস্থা ও আগের চিকিৎসার তথ্য থাকবে। 

 

📧 ইমেইল করুন:

visahelp.dhaka@mea.gov.in

📌 পাশাপাশি হাসপাতালের International Desk থেকেও একই ইমেইল পাঠাতে বলুন—

➡️ এতে প্রসেস দ্রুত হয়।

 

🧍‍♀️ ৮. এটেনডেন্ট (সহযোগী) ভিসা

 রোগীর সাথে যিনি যাবেন তিনি এটেনডেন্ট ভিসা পেতে পারেন আত্মীয় বা পরিবারের সদস্য হতে পারেন

 সম্পর্ক ও কারণ প্রমাণ দিতে হবে

 

💡 বিশেষ গুরুত্বপূর্ণ পরামর্শ

❗ শুধু ফাইল জমা দিলেই শেষ নয়—

📩 প্রতিদিন ইমেইল ফলোআপ করুন

📦 সপ্তাহে অন্তত ২–৩ বার ফাইল সাবমিট রাখুন

 

✍️ Admin:

মুহাম্মদ রফিকুল ইসলাম রানা

 

#সিএমসি_হাসপাতাল_ভেলোর_ট্রিটমেন্ট_কমিউনিট_বাংলাদেশ #CMC_BD_Medical_Tourism #CMC_Hospital_Vellore_Treatment_Community_Bangladesh

#MedicalVisaBD 

#IndiaMedicalVisa #মেডিকেল_ভিসা

#ভারত_চিকিৎসা #EmergencyMedicalVisa

#IndianHighCommissionDhaka 🏢

#CMCVellore #VelloreTreatment

#AYUSHInvitationLetter

#MedicalTourismBD #BangladeshToIndia ✈️

#CMC_BD_Medical_Tourism

#VisaHelpBD 💬 #PatientSupportBD ❤️

#MedicalVisaGuide

#TreatmentAbroad #DhakaToVellore

#MedicalTravelSupport

#EmergencyTreatment #ForeignTreatment

#TreatmentInIndia #IndiaHospitalGuide

#MedicalSupportBD #VisaProcessingBD

#MedicalFileSubmission #HighCommissionDhaka

#IndianEmbassyDhaka